নীলফামারীতে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ২২:২৯আপডেট : ০৩ জুন ২০১৬, ২২:২৯

নীলফামারীর ডোমারে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধেই গাছ চুরির অভিযোগ করা হয়েছে। ডোমার বনবিভাগের সদর বিট কর্মকর্তা কামাল পাশা ডোমার থানায় এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন।
গাছ চুরি ডোমার থানা পুলিশ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় নিতাই কাঠ ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া গাছের কাঠ উদ্ধার করেছে। উদ্ধার করা কাঠের মূল্য প্রায় ২০ হাজার টাকা।
অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ মে কালবৈশাখী ঝড়ে ডোমারের মির্জাগঞ্জে বনবিভাগের একটি বিশাল আকারের শিশু গাছ উপড়ে যায়। সেই গাছটি গত ২৫ মে সেখান থেকে রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান ডোমারের আন্ধারুর মোড়ের রবিউল ইসলামের করাত কলে নিয়ে ফার্নিচার তৈরির কাঠ বানান। পরে ওই কাঠগুলো নিতাই কাঠ ফার্নিচারের দোকানে মজুদ করা হয়েছিলো।

ডোমার উপজেলা রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) সহিদুর রহমান জব্দ করা কাঠগুলো তার বলে স্বীকার করেছেন। তবে চুরির ঘটনাকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, গাছটি পঞ্চগড়ের দেবীগঞ্জে নিলামে বিক্রি হয়েছিল। আমার এক আত্মীয় গাছটি ক্রয় করেছে। গাছ ক্রয়ের সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোটের আগের সন্ধ্যায় সংঘর্ষে যুবক নিহত
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম