ঝিনাইদহে আনন্দ গোপাল হত্যায় পুরোহিতরা আতঙ্কিত

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ২০:২৯আপডেট : ০৭ জুন ২০১৬, ২০:২৯

আনন্দ গোপাল হত্যাকাণ্ড ঝিনাইদহের সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার ঘটনায় এলাকার অন্য পুরোহিতদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে কুপিয়ে ও গলাকেটে আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা করতেন।

এদিন অনেক পুরোহিত মন্দিরে দ্রুত পূজার কাজ শেষে বাড়ি ফিরে গেছেন। এছাড়া অনেক মন্দিরে পুরোহিত শূন্যতা দেখা গেছে।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক মন্টু গোপাল জানান, মন্দিরের পুরোহিতদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সকালে আনন্দ হত্যাকাণ্ডের খবর শুনে মায়ের মন্দিরের পুরোহিত তৈলকুপ গ্রামের রামকৃষ্ণ ব্যানার্জী ও দীনেস ভট্টাচার্য্যকে পুলিশ পাহারায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম