হবিগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফয়সল আহমেদ (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোলের হাওর এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফল ভর্তি একটি পিকআপ সদর উপজেলার লস্করপুর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়সল আহমেদ নিহত হন। এ সময় পিকআপে থাকা আলমগীর হোসনে নামে আরও এক জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/এসএনএইচ/টিএন/








