পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারী ডাঙ্গাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৯) এবং কামাতপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আয়নাল হক (৩০) দু’জনেই জেএমবির সন্দেহভাজন সদস্য। শনিবার গভীর রাতে খুটামারী এলাকায় বিশেষ অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
অপরদিকে রবিবার সকালে ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিককে (৩০) আটক করে।
গত বৃহষ্পতিবার জেলার পাঁচ উপজেলায় মোট ২৯ জন এবং শুক্রবার ৪১ জনকে আটক করা হয়। এ নিয়ে গত তিনদিনে পঞ্চগড়ে আটককৃতদের সংখ্যা ৯২ জন বলে নিশ্চিত করেছে পুলিশ।
জঙ্গি, জেএমবি, নাশকতা চেষ্টাকারীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে।
/এমএসএম /








