খুলনায় থানা যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ০২:০০আপডেট : ১৪ জুন ২০১৬, ০২:০০

সড়ক অবরোধ খুলনা মহানগরীর খানজাহান আলী থানা যুবলীগের ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাখান করে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার রাতে শিরোমনি বাসস্টান্ডে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। কেন্দ্রীয় যুবলীগের অনুমোদন পাওয়া খানজাহান আলী থানা যুবলীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির খবর পাওয়ার পর সন্ধ্যায় খানজাহান আলী থানা যুবলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করে। তারা টায়ার জ্বালিয়ে এবং সড়কে কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ ও মিছিল করে।

সড়ক অবরোধ সন্ধ্যা পৌনে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ পালনকালে যুবলীগ নেতা আব্দুর রবের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, মোল্যা নুরুল ইসলাম, খ ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান, মনির সিকদার, যুলহাস, মামুন, মেম্বর আরিফ হোসেন, হাফেজ আক্তার সিকদার, রাজা মেম্বর, ইনছান সরদার, মারুফ আল মামুন, শেখ হাফিজুর রহমান, সামছুর রহমান প্রমুখ।

অবরোধ চলাকালে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, খানজাহান আলী থানা যুবলীগের একটি আহ্বায়ক কমিটি রয়েছে। তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তারপরও মহানগরকে পাশ কাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে কেন্দ্রকে ব্যাবহার করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিলে রদাবিতে মঙ্গলবার দুপুরে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছেন নেতাকর্মীরা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম