খাগড়াছড়ি শহরের সবুজবাগ এলাকায় সন্ত্রাসী হামলায় ২ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গুরুতর আহত হয়েছেন। তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আবু বকর মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নিজবাড়ি কুমিল্লাটিলা এলাকা থেকে খাগড়াছড়ি শহরে যাচ্ছিলেন। পথে সবুজবাগ এলাকায় বেলালের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
/জেবি/টিএন/আপ-এসএনএইচ/








