সোনাতলায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ০৩:৪৭আপডেট : ১৮ জুন ২০১৬, ০৩:৪৭

মায়ে মাড়িয়ে এভাবেই তৈরি হচ্ছে লাচ্ছা সেমাইয়ের খামির আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। সোনাতলা স্টেডিয়ামের পাশে একটি বাড়িতে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির ঘটনায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে সরেজমিনে ওই লাচ্ছা সেমাই কারখানায় গিয়ে দেখা যায়, ৪ জন শ্রমিক ঘরের মেঝেতে রাখা ময়দা পা দিয়ে মাড়িয়ে লাচ্ছা তৈরির উপযোগী করছেন। এ সময় তাদের শরীরের ঘাম ময়দায় গিয়ে পড়ছে।

শ্রমিকরা জানান, এ কারখানার মালিক তৌফিকুল ইসলাম। তিনি মেশিন না কেনায় ময়দার সঙ্গে পানি মিশিয়ে পা দিয়ে খামির তৈরি করা হয়। তারা গত দু’মাস ধরে এভাবে বিপুল পরিমাণ লাচ্ছা তৈরি করে বাজারে বিক্রি করেছেন।

এ ব্যাপারে মন্তব্য জানতে কারখানার মালিক তৌফিকুল ইসলামের ফোনে ও বাড়িতে যোগাযোগ করা হলে তাকে কোথাও পাওয়া যায়নি।

এ ছাড়াও সোনাতলা উপজেলা সদরের মাদ্রাসা মোড়, কর্পূর বাজার, সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন, হরিখালী বাজারে একইভাবে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করা হচ্ছে। মনিটরিংয়ের অভাবে অসৎ ব্যবসায়ীরা এ কাজে উৎসাহিত হচ্ছেন।

সোনাতলা উপজেলার সেনেটারি ইন্সপেক্টর লুৎফুল হক জানান, স্টেডিয়ামের পাশে লাচ্ছা কারখানা মালিককে মেশিন ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া উপজেলার অন্য কোথায় পা দিয়ে লাচ্ছা সেমাই তৈরির বিষয়টি তার জানা নেই।

সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান জানান,  পা দিয়ে লাচ্ছা তৈরির খবর তার জানা নেই। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম