জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে শেরপুরে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- শেরপুর সদরের চৌধুরীবাড়ি মোড় গ্রামের মো. বিল্লাল হোসেন (৪২) ও ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের লোকমান হোসেন (৪৮)। গত শুক্রবার বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শেরপুর সদর ও ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
/এসএনএইচ/








