সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ০২:৫৬আপডেট : ১৯ জুন ২০১৬, ০২:৫৮

সিলেট দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকালে নগরীর রেজিস্ট্রি মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, কোরআন নাযিলের পবিত্র মাস ও আত্মশুদ্ধি অর্জনের মাস মাহে রমজানে কথিত ‘সাঁড়াশি’ অভিযানের নামে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও নিরীহ নাগরিককে হয়রানি করা হচ্ছে। যেখানে রমজান মাসে সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার মুসলমানদের সহযোগিতা করছেসেখানে শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে রমজানে নিরীহ রোজাদারদের ওপর জুলুম নিপীড়ন করা হচ্ছে। গণগ্রেফতার ও পুলিশি হয়রানির কারণে নিরীহ নেতাকর্মীরা পরিবারের সঙ্গে সেহরি ও ইফতার পর্যন্ত করতে পারছে না। 

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবীবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম তারেক কালাম, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপি নেতা মুকুল মোর্শেদ, আব্দুল জব্বার তুতু, মুফতী নেহাল উদ্দীন, সৈয়দ রেজাউল করিম আলো, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ।

/এমপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম