গাছের সঙ্গে শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৬, ০১:১৬আপডেট : ২১ জুন ২০১৬, ০১:২১

পেয়ারা গাছ পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামে দুই কৃষকের প্রায় সাড়ে ৩ বিঘা জমির পেয়ারাগাছ ও মেহগনি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় কৃষক আরিফ সরদার বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, রবিবার রাতে চাঁদপুর গ্রামের কৃষক আরিফ সরদার ও কৃষক আলামিনের ৩ বিঘা জমিতে দুবৃর্ত্তরা হানা দিয়ে পেয়ারা গাছ ও মেহগনি গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
সোমবার সকালে ওই দুই কৃষক মাঠে গিয়ে দেখতে পান সব পেয়ারা গাছ মাটিতে লুটিয়ে আছে। এ ঘটনায় সোমবার দুপুরে কৃষক আরিফ সরদার বাদী হয়ে থানায় অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মিঠু মিয়া, খোকন মণ্ডল,উজ্জ্বল, ফেরদাউস, জসিম মিয়া, সব্দুল, মহিদুল ইসলাম, কুদ্দুস মিয়া, বিপ্লবসহ ১০/১৫ জনের একটি দল পেয়ারগাছ ও মেহগনি গাছগুলো কেটে দিয়েছে। এতে কৃষক আরিফ সরদার ও কৃষক আলামিনের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়তে পারেন: লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটার চিঠি!

/টিএন/ আপ-এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম