শপথ নেওয়ার আগেই মারা গেলেন ইটনা ইউপি চেয়ারম্যান

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৬, ০১:৪৫আপডেট : ২১ জুন ২০১৬, ০১:৫২

মো. নূরুল ইসলাম নূরু শপথ নেওয়ার আগেই মারা গেলেন কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নূরুল ইসলাম নূরু (ইন্নালিল্লা... রাজেউন)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নূরু ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সোমবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নূরুর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো.ফজলুর রহমান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার আছরের নামাজের পর স্থানীয় স্কুল মাঠে জানাজা শেষে ইটনা বাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৪ জুন অনুষ্ঠিত ইটনা সদর ইউনিয়নের নির্বাচনে নূরু বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি এই ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। সেসময় তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
/এআর/ এসএমএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম