ঈদকে সামনে রেখে চলছে ৮৪ রেলকোচ মেরামতের কাজ

নীলফামারি প্রতিনিধি
২২ জুন ২০১৬, ১১:৩৮আপডেট : ২২ জুন ২০১৬, ১১:৪১

সৈয়দপুর রেলওয়ে কারখানা

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করতে দেশের বৃহত্তম  সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ মেরামতের কাজ চলছে। ঈদের সময় অতিরিক্তি যাত্রী পরিবহনের জন্য এসব কোচ মেরামত করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে শ্রমিক ও কর্মচারীদের রাতদিন কাজ করতে হচ্ছে।  

শ্রমিক-কর্মচারীরা জানান, নিয়মিত কাজের বাইরে ঈদকে ঘিরে অতিরিক্তি ৮৪টি কোচ মেরামতের কাজ চলছে। এর মধ্যে রয়েছে, ৪৬টি ব্রডগেজ ও ৩৮টি মিটারগেজ লাইনের কোচ।

ক্যারেজ শোপের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা জানান, কারখানায় প্রচুর কাজের চাপ। ঈদে ঘরমুখো মানুষের রেল সেবা নিশ্চিত করতে অতিরিক্ত কাজ করছি আমরা। নিয়মিত কাজের বাইরেও শ্রমিকরা প্রতিদিন ওভারটাইম করছে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চলছে কারখানায়।

সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে জনবল সংকট প্রকট আকার ধারণ করছে। এক পরিসংখ্যান অনুযায়ী, কারখানায় মোট কর্মচারীর সংখ্যা প্রায় দেড় হাজার। রয়েছে সরঞ্জাম ও যন্ত্রাংশ সংকট। এর মধ্যে বুশ, বিয়ারিং, স্প্রিং, সুইং হ্যাঙ্গারের স্বাভাবিক সরবারহ নেই। ফলে কোচ মেরামতের কাজ সংকট দেখা দিচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী বেলাল হোসেন সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, কোনও ধরনের যন্ত্রাংশ ও সরঞ্জাম সংকট নেই। কারখানায় সবকিছু স্বাভাবিকভাবে সরবারহ করা হচ্ছে।

তিনি বলেন, কারখানার কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন। আগামী ২ জুলাইয়ের মধ্যে কোচগুলো রেলওয়ে পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে।

/এসটি/

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম