গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০১৬, ০৯:৪২আপডেট : ২২ জুন ২০১৬, ০৯:৪৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিকভাবে।

মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এমসি বাজারে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপটি আংশিক দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পিকআপটিতে মাছ বহনের সরঞ্জাম পাওয়া গেছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন:
পাসপারমিট বন্ধ: শরণখোলায় ২৫ হাজার জেলে পরিবারে হাহাকার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী