ঝালকাঠিতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ০০:৩১আপডেট : ২৫ জুন ২০১৬, ০০:৩৬

সংঘর্ষে আহত কয়েকজন ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বিকনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকনা গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালক পলাশ ফরাজী ও প্রতিবেশী টেম্পো চালক মনির খানের সঙ্গে সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে বাজার করে বাড়ি ফেরার পথে মনির খানের ওপর হামলা চালায় পলাশ ফরাজী ও তার লোকজন। মনির ও তার সঙ্গে থাকা জসিম নামে এক যুবককে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে মনিরের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পলাশের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পলাশ ফরাজী (২৪), উজ্জল ফরাজী (২২), হায়দার ফরাজী (৬০), ফিরোজা বেগম (৪৫), রওশন আরা (৪৫), পারভীন (৩৫) ও হাওয়া বেগমসহ উভয় পক্ষের নারী ও শিশুসহ ১০  জন আহত হয়।

সংঘর্ষে আহত কয়েকজন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

ঝালকাঠি থানার এসআই বেলায়েত হোসেন জানান, সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক