দর্শনা চেকপোস্টে যাত্রীরা হয়রানির শিকার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ০১:৫৬আপডেট : ২৬ জুন ২০১৬, ০২:৪১

দর্শনা চেকপোস্ট, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে বৈধপথে যাতায়াতকারী যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কাস্টমস ও ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে তারা এ হয়রানির শিকার হন বলে জানা যায়।
অারও পড়তে পারেন: আবারও দীপিকা-রণবীর!
সূত্র জানায়, পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের কাছ থেকে কাস্টমস ও ইমিগ্রেশনের অসাধু কর্মকর্তারা জোরপূর্বক পাসপোর্ট প্রতি ২০০ থেকে ৫০০ টাকা আদায় করছেন। কোনও যাত্রী এই টাকা না দিলে তাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এছাড়া, এক শ্রেণির লাগেজ ব্যবসায়ী ভারত থেকে লাখ লাখ টাকার পণ্য নিয়ে আসছেন। কাস্টমস কর্তৃপক্ষ তাদের তল্লাসী করেন না। এসব লাগেজ ব্যবসায়ীর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনও ধরনের ব্যবস্থা না নেওয়ায় তারা আরও উৎসাহিত হচ্ছেন। অভিযোগ রয়েছে,এসব লাগেজ ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে হাজার হাজার টাকা আদায় করছেন কাস্টমসের অসাধু কর্মকর্তারা। এর ফলে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি দর্শনা চেকপোস্টের বিজিবি জোয়ানরাও ব্যাগ তল্লাশির নামে দালালের মাধ্যমে এসব লাগেজ ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে থাকেন।
তবে পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করার কথা অস্বীকার করে দর্শনা কাস্টমসের সহকারী কমিশনার আবুল হোসেন জানান, যাত্রীরা অতিরিক্ত পণ্য আনলে শুল্ক আদায় করা হয়। কেউ অবৈধ ভারতীয় পণ্য আনলে বিজিবি ও আমরা তাকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি।
বিজিবির কোনও সদস্যের এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ বলেন, বিজিবি সদস্যদের সব কার্যক্রম দেখাশুনার জন্য তিনস্তর বিশিষ্ট পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। এরপরও কারো বিরুদ্ধে এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন: আবার একসঙ্গে জাহিদ-রিচি


/জেবি/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম