জেলার মির্জাপুর উপজেলায় পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভাতগ্রাম ইউনিয়নের অষ্টমুনসীয়া গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য মো.শাজাহান মিয়া জানান,উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের অষ্টমুনসীয়া গ্রামের মো. বাবুল মিয়ার দেড় বছরের ছেলে ইয়ামিন শনিবার সকালে বাড়ির দুয়ারে খেলছিল। একসময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুজির এক পর্যায়ে বাবুল দেখতে পান তার শিশুপুত্র ইয়ামিন পানিতে ভাসছে। পরে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ইয়ামিনের পরিবারের স্বজনেরা।
/এমএসএম/








