সিলেটে দর্জি হত্যা মামলায় দুইজনের স্বীকারোক্তি

সিলেট প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ০১:২৩আপডেট : ২৮ জুন ২০১৬, ০১:৪০

আখলিছুর রহমান জালাল সিলেটের বিশ্বনাথ উপজেলায় দর্জি আখলিছুর রহমান জালাল (২৭) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।তারা হলেন-দক্ষিণ সুরমার নাজিরবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বাবলু (১৬) এবং  বিশ্বনাথ ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র শিপন (১৮)।সোমবার বিকালে তারা সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তহুরা খাতুনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অপর আসামি দোকান কর্মচারী নছিরকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
আরও পড়তে পারেন: মার্কিনিদের কর্মস্থানের সম্ভাবনাকে হত্যা করছেন ট্রাম্প!
স্বীকারোক্তির বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান,পরকীয়া সংক্রান্ত কারণেই জালালকে খুন করা হয়েছে। বাবলুর এক চাচীর সঙ্গে জালালের পরকীয়ার সম্পর্ক ছিল বলে তারা জানতে পারে। এ কারণে বাবলু,তার মামাতো ভাই শিপন ও তাদের দোকান কর্মচারী নছির চার মাস আগে জালালকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২৩ জুন তারা জালালকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর তারা বাঁশ দিয়ে আঘাত করে জালালকে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে দোকান কর্মচারী নছির ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করে।
তিনি আরও জানান, মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে পুলিশ রবিবার বিকালে তিন আসামিকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ২৩ জুন রাতে বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রামের সীমান্তবর্তী (দক্ষিণ সুরমা উপজেলাধীন) এলাকায় খুন হন দর্জি আখলিছুর রহমান জালাল (২৭)। তিনি বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রামের বাসিন্দা। জালাল সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের নাহিদ টেইলার্সের দর্জি ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাই হেলাল আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে।
আরও পড়তে পারেন: স্পেনকে কাঁদিয়ে শেষ আটে ইতালি
/এআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম