বগুড়া পৌরসভার ১৭ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া, ৩৬ সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ০২:৩২আপডেট : ২৮ জুন ২০১৬, ০৩:৩৫

বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ১৭ কোটির বেশি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে বগুড়া পৌরবাসী। পিডিবির কর্মকর্তারা বারবার নোটিশ করলেও দীর্ঘদিন বিলগুলো পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে মাইকিং করার পর সোমবার সকাল থেকে পৌরসভা ভবন,৫টি পাম্প ও সড়ক বাতিসহ ৩৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিকালে জেলা প্রশাসকের মধ্যস্থতায় পৌর মেয়র বিল দিতে রাজি হলে সংযোগ বিছিন্ন অভিযান বন্ধ করা হয়। সন্ধ্যা থেকে বিছিন্ন সংযোগগুলো পুনরায় দেওয়ার কাজ শুরু হয়েছে।
পিডিবির সূত্র জানায়, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ১৬টি পানির পাম্প, পৌর ভবন ও সড়ক বাতির মোট ১৫৮টি সংযোগ রয়েছে। পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। প্রায় ১০ বছরে ১৭ কোটি টাকার বেশি বকেয়া পড়েছে। এর মধ্যে শুধু পৌর ভবনের বিল বকেয়া ১৪ লাখ টাকা।  
আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঢাকা-চট্টগ্রাম ফোর লেন মহাসড়ক
এ ব্যাপারে গত রবিবার বিবিবি-১, বিবিবি-২ ও  বিবিবি-৩ বিভাগের আওতাভুক্ত শহরের জলেশ্বরীতলা, শেরপুর রোড, রহমাননগর, নূর মসজিদ লেন, এস চ্যাটার্জি লেন, বকশিবাজার, মালতিনগর, জহরুলনগর, বাদুড়তলা, নামাজগড়, চকসূত্রাপুর, প্রেসপট্টি, ঝাউতলা, বড়গোলা, দত্তবাড়ি, কাটনারপাড়া, করোনেশন স্কুল লেন, হাকিরমোড় ও শিববাটি এলাকার সড়ক বাতি ও পানির পাম্প সংযোগ বিচ্ছিন্ন করতে মাইকিং করা হয়। 

এদিকে সামনে ঈদ ও শহর অন্ধকারে নিমজ্জিত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা  তৈরি হবে বলে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের মধ্যস্থতায় সোমবার বিকালে পিডিবি মিলনায়তনে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র বিল দিতে রাজি হন।

এ ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জানান, পৌর মেয়র মঙ্গলবার সাড়ে সাত লাখ টাকা ও ঈদের পর প্রতিমাসে বকেয়াসহ বিল পরিশোধের আশ্বাস দেন। এর প্রেক্ষিতে সন্ধ্যা থেকে বিচ্ছিন্ন করা ৩৬টি সংযোগ আবার দেওয়া হয়। 

সভায় পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও কয়েকজন কাউন্সিলর এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, বিবিবি-১ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বিবিবি-২ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রামাণিক, বিবিবি-৩ নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 আরও পড়ুন: স্পেনকে কাঁদিয়ে শেষ আটে ইতালি

/এআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক