রংপুরে জোড়া খুন: ১০ জনের ফাঁসির আদেশ

রংপুর প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ১৫:১৯আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:৩৮

আদালত রংপুরের তারাগঞ্জে ট্রাক আটকে ২০০ বস্তা চাল লুট এবং দু’জনকে হত্যার অভিযোগে ১০ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান দশ বছর আগের মামলার এ রায় দেন।
আসামিদের মধ্যে ৩ জন আদালতে উপস্থিত ছিল। বাকি ৭ জন পলাতক থাকায় তাদের গ্রেফতার করার পর রায় কার্যকর করা হবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।
সরকার পক্ষের অতিরিক্ত পিপি আখতারুজ্জামান পলাশ অ্যাডভোকেট জানান, ২০০৬ সালের ২৮ মার্চ রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতি নামক স্থানে ট্রাক আটকে ২০০ বস্তা চাল লুট করে একদল ডাকাত। ট্রাকের চালক পরেশ চন্দ্র ও এক ভ্যান চালককে তারা হত্যা করে। চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া হলেও প্রাণে বেঁচে যান ট্রাকের হেলপার সন্তোষ কুমার ও চালের মালিক হারান চন্দ্র।
এ ঘটনায় তারাগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেন ট্রাকের হেলপার ও চালের মালিক। তদন্ত শেষ পুলিশ ১০ আসামির নামে চার্জশিট দেয়। আসামি আবুল বাশার, চান্দু মৃধা ও সোবহান পুলিশ গ্রেফতার করে। বাকি সাত জন এখনও পলাতক।
চাল লুট করার ঘটনায় আদালত ১০ আসামির আমৃত্যু কারাদণ্ড দেন। আর ট্রাক চালক ও ভ্যান চালককে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেন।

সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট পলাশ বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক