ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত: বখাটে বাস চালককে নয় মাসের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ০৫:৩৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৫:৩৬

আদালত বগুড়ার ধুনটে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় আল-আমিন (৩০) নামে এক বখাটে বাস চালকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় জনগণ আল-আমিনকে আটক করে পুলিশে দিলে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান ভ্রাম্যমাণ আদালতে তাকে নয় মাসের কারাদণ্ড দেন। শুক্রবার সকালে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

ধুনট থানার ওসি মিজানুর রহমান ও স্বজনরা জানান, উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিল। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ও বাস চালক আল-আমিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। এতে ছাত্রীর মা ক্ষিপ্ত হয়ে বখাটে আল-আমিনকে চড়-থাপ্পড় দেন। তখন আল-আমিন পাল্টা ছাত্রীর মা কিলঘুষি ও মারপিট করে। মা ও মেয়ের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে আল-আমিনকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা জানান, রাতে আল-আমিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সে অপরাধ স্বীকার করে। পরে আদালত তাকে নয় মাসের কারাদণ্ড দেন। শুক্রবার আল-আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম