সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মনদ মন্দীরের গোসাঁই শ্যামানন্দ দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের পেষ্টি অফিস মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজাপরিষদ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেটসুবীর কুমার সোমার্দ্দার, প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, পূজা ঐক্য পরিষদের সভাপতি প্রফুল্ল্য কুমার সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রসেন্জিৎ ঘোষ শিপন, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাসসহ জেলা বিভিন্ন পেশার অঙ্গসংগঠনের নেতারাবক্তব্য রাখেন।
বক্তারা ঝিনাইদহসহ দেশের যে সবস্থানে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা বিধানও হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা
/এমএসএম /








