যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জুলাই ২০১৬, ০৬:৪৭আপডেট : ০৩ জুলাই ২০১৬, ০৬:৪৯

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে তারা মিয়া (৪৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার দূর্গাপুর এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার লতিফপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, গত ছয় বছর ধরে তারা মিয়া তার স্ত্রী ও দুই সন্তানসহ মির্জাপুর পৌরসভার পাহাড়পুর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে দারোয়ানের চাকুরী করতেন। সম্প্রতি তিনি চাকুরী ছেড়ে দিনমজুরের কাজ শুরু করেন। তারা মিয়ার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঈদ উপলক্ষে নিজের জন্য কেনা শার্ট ফেরত দিতে গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে মির্জাপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি।
শনিবার দূর্গাপুর এলাকার একটি কলাবাগানে এক নারী গরু চরাতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, কলাগাছের বাগানে তারা মিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক