গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ২৩:৪৮আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২৩:৪৮

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জে প্রইভেটকার ও ইজি বাইকের সংঘর্ষে ইস্রাফিল সিকদার (৪৮) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ইস্রাফিল সিকদার দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি। তার বাড়ি খুলনা জেলার দীঘলিয়া উপজেলার গাজীরহাট মহেশদিয়া গ্রামে। তিনি মৃত আবু সিকদারের ছেলে।

কাশিয়ানী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইস্রাফিল গ্রামে ঈদ পালন করতে পরিবার সদস্যদের নিয়ে প্রাউভেট কারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকালে পোনা এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশে থাকা ইজিবাইকের  সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই সাংবাদিক এবং তার স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভার আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ বলেন, ইস্রাফিল সিকদার জাসদ যুব জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা জাসদ এবং দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম