গাজীপুরে বজ্রাঘাতে ৬ জন দগ্ধ

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০১৬, ০০:০৪আপডেট : ০৬ জুলাই ২০১৬, ০০:২৮

বজ্রাঘাত গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় বজ্রাঘাতে ছয়জন দগ্ধ হয়েছেন। তারা সকলে স্থানীয় জহির উদ্দিনের বাড়ির ভাড়াটে।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতরা হলেন- দিনাজপুরের দবির উদ্দিন ওরফে তবিবুর (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সামিয়া (২৭) ও মেয়ে সুমাইয়া (০৫) এবং অন্য ভাড়াটে রহিজুল ইসলামের মেয়ে জামিয়া (১২)।

গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের (সারদাগঞ্জ) কাউন্সিলর এটি এম সফিজ উদ্দিন আহমদ জানান, সোমবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে জহিরের ভাড়া বাড়ির টিনের ঘরের দুইটি কক্ষের চাল উড়ে যায়। পরে দুই কক্ষের সকলেই কম-বেশি দগ্ধ হন। ধারণা করা হচ্ছে বজ্রঘাতে তারা দ্বগ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। তারা সকলেই কম-বেশী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দবির ও তার স্ত্রী বেশি দগ্ধ হয়েছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম