বিজিবি-বিএসএফ মহাপরিচালকের পক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়

বেনাপোল প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ০১:৩৬আপডেট : ০৮ জুলাই ২০১৬, ০১:৩৬

বেনাপোল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহা-পরিচালকের পক্ষে ঈদ শুভেচ্ছার উপহার বিনিময় করা হয়েছে। এ সময় বিএসএফ ও বিজিবি’র উচ্চ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তাকেও উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিএসএফ ও বিজিবি মহা-পরিচালকদের পক্ষে স্থানীয় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা এই উপহার বিনিময় করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি ও বিএসএফ সৈনিকদের মধ্যে সৌহার্দ্য,সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতু বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিএসএফের মহা-পরিচালকের পক্ষ থেকে বিজিবি মহা-পরিচালকের সম্মানে প্রতিবছরের মতো এবারও তারা ঈদ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। এ সময় বিজিবি মহা-পরিচালকও বিএসএফ মহা-পরিচালককে ঈদ শুভেচ্ছা উপহার দেন।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন বলেন, এসব উপহার গন্তব্যে পাঠানো হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম