যারা ঈদের জামাতে বোমা মারে তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, যারা আইএসের নামে পবিত্র মদিনা শরীফে বোমা মারে, তারা ধর্মবিরোধী। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর থানার আয়োজনে ঈদ আনন্দভোজ শেষে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় যে চক্র হামলা চালিয়েছে তাদের ব্যাপারে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জঙ্গি হামলার ব্যাপারের সরকার জিরো টলারেন্সে রয়েছে। এ সময় তিনি সারাবিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন প্রমুখ।
/এআর/এমএনএইচ/








