যশোরে সোহেল প্রাণনের সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

যশোর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ০৩:৪৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ০৩:৪৩

সোহেল প্রাণনের চিত্র প্রদর্শনীতে অতিথিরা চিত্র শিল্পী সোহেল প্রাণনের সপ্তাহব্যাপী চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিকেলে যশোরের প্রাচ্যসংঘের ভাসানী মঞ্চে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। আলোচনা করেন কবি নান্নু মাহবুব, প্রাচ্যসংঘের পরিচালক বেনজীন খান এবং শিল্পী সোহেল প্রাণন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘যে ছবি আঁকে, সে কখনও বোমা ধরে না। যার হাতে থাকে রঙ, সে কাউকে কটূক্তি করতে পারে না। আজ বাংলাদেশের বিড়ম্বনাময় যে অবস্থা, তা থেকে মুক্তির পথই হচ্ছে শিল্প-সংস্কৃতির চর্চা।’

শিল্পী সোহেল প্রাণনের জন্মস্থান যশোরে এটিই প্রথম একক চিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

আলোচকরা বলেন, একটি শিল্পকর্ম সেদেশের ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয়াদির চমৎকার উপস্থাপন। সেকারণে শিল্পকর্ম হয়ে ওঠে সবার বোধগম্য। সোহেল প্রাণনের প্রদর্শনীর মাধ্যমে প্রাচ্য আর্ট গ্যালারিরও উদ্বোধন করা হলো। এরপর থেকে যশোরের সকল চিত্রশিল্পীর শিল্পকর্ম এখানে প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম