শ্যামনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ০৯:৫৮আপডেট : ১০ জুলাই ২০১৬, ১০:০৩

বন্দুকযুদ্ধ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলি উল্লাহ মোল্লা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত অলি উল্লাহ মোল্লা ওই ইউনিয়নের জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে ও কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশের দাবি, নিহত অলি উল্লাহ স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নেতা। তার বিরুদ্ধে সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় হত্যা, প্রতারণা, নাশকতা ও চাঁদাবাজিসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু জানান, রাত সাড়ে ৩টার দিকে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখালের কালভার্টের ওপর কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেলে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এতে বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে অলি উল্লাহ আহত হয়। তাকে সহ ও পুলিশ সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশি  সাটারগান ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
/বিটি/এপিএইচ/

আরও পড়ুন:

নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা

জঙ্গি আস্তানা নর্থসাউথ ইউনিভার্সিটি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক