মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ০৬:২২আপডেট : ১২ জুলাই ২০১৬, ০৬:৩০

বিদ্যুৎস্পৃষ্ট জেলা শহরের মাতারকাপন এলাকায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলকৃত সরকারি ভূমিতে দেয়াল নির্মাণ শেষে গেটের কাজ  করার সময় পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে পড়েন শ্রমিক আনোয়ার মিয়া (২৪)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু ঘটে। নিহত আনোয়ার মিয়া রাজনগর উপজেলার কদমহাটা এলাকার বাসিন্দা ছিলেন।
নির্মাণ কাজে নিয়োজিত আরেক শ্রমিক সেলিম মিয়া জানান, দুপুরে নির্মাণাধীন গেটে কাজ করার সময় বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়েন আনোয়ার।
মৌলভীবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী জানান, দখল করা ভূমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন লন্ডন প্রবাসী আবদুল মালিক মিয়ার পুত্র আবু ছালে মোহাম্মদ সুয়েব।
প্রসঙ্গত: ১ জুন মৌলভীবাজার মডেল থানায় সরকারি জমি রক্ষায় সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় অবৈধভাবে গেট নির্মাণের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হলো।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার পলাশ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক