এবার আত্মসমর্পণ করছে সুন্দরবনের ত্রাস মজনু বাহিনী

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ০৬:৪৮আপডেট : ১২ জুলাই ২০১৬, ১০:০২

সাতক্ষীরা জেলা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনজীবীদের ত্রাস শীর্ষ বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন।
বুধবার বাগেরহাটের মংলা সমুদ্রবন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে  তারাআনুষ্ঠানিক আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। মজনু বাহিনী ছাড়াও আরও একটি বাহিনীর সদস্যরা একই দিনে আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। এ দুটি বাহিনীর কাছে প্রায় দেড় ডজন আগ্নেয়াস্ত্র ও শতশত গোলা বারুদ রয়েছে। রয়েছে বেশ কিছু নৌকা। এসবই সমর্পণ করবেন দস্যুরা।
র‌্যাব সূত্রে জানা যায়, ইতোমধ্যে মজনু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার বিকাল ৩টায় মংলায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন তারা। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার মুন্সীগঞ্জ টহল ফাঁড়িতে র‌্যাব ও বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের বিষয়টি চূড়ান্ত করেন। এ সময় হাজার হাজার এলাকাবাসী সেখানে ভিড় জমান।
প্রসঙ্গতগত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুবাহিনী মাস্টার বাহিনী অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন। এসময়মন্ত্রী সব দস্যুবাহিনীকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। সেইআহ্বানে সাড়া দিয়েই বনদস্যুরা আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে।
আরও পড়তে পারেন: ইমামের পেছনে কেউ ছিলেন না জঙ্গি আবিরের জানাজায়

আরও পড়তে পারেন: খুলনায় দুটি মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম