সাতক্ষীরা জেলা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৮:১৮আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৮:২২

আটক সাতক্ষীরা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আবদুল আলিম এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে আবদুল আলিমকে সাতক্ষীরার তালতলার মিলবাজার এবং হাবিবুর রহমান হবিকে সদর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতাসহ ৫টি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি হাবিবুর রহমান হবিকেও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল আলিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পর পর পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। এবারও তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম