জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাও গ্রামের মরম আলীর পুত্র মাসুদ রানাকে (৩২) ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ওই কলেজছাত্রীকে (১৮) পুলিশে চাকরি দেওয়ার কথা বলে মাসুদ রানা তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর ৪ মার্চ ওই ছাত্রীকে পুলিশ লাইনসে দাঁড় করানো হবে বলে মাসুদ ছাত্রীর বাড়ি থেকে তাকে মোটরসাইকেলে করে নিয়ে যান। কিন্তু পুলিশ লাইনসে না গিয়ে মাসুদ ওই ছাত্রীকে উপজেলার চেমটি এলাকায় একটি পাহাড়ের কাছে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ওইছাত্রী বাদী হয়ে মাসুদ মিয়াকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ একই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার রায় প্রদান করেন। তবে রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
এদিকে, একই আদালত স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক নেওয়ার অভিযোগে জেলার পূর্বধলা উপজেলার ধারা যাওয়ালি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসকে (৩৪) দুই বছরের সশ্রম করাদণ্ড দেন।
আরও পড়তে পারেন: নর্থ সাউথকে কড়া নজরদারিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী
আরও েপড়তে পারেন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ১৪
/এমএসএম /








