নর্থ সাউথকে কড়া নজরদারিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৬:২৬আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৭:০৩

নর্থ সাউথ ইউনিভার্সিটি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গি তৎপরতার অভিযোগ পাওয়ার কারণে কড়া নজরদারিতে রাখা হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রত্যেকের উপর নজরদারি বাড়ানো হবে। মঙ্গলবার সচিবালয়ের নিজ দফতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা রোধে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ সন্তোষজনক নয়। শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিন অনুপস্থিত থাকা নিয়ে যেখানে মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয় আমরা ঘোষণা করেছি সেখানে নর্থ সাউথ পুরো এক সেমিস্টার অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছে তারা মূল বিষয়কে পাশ কাটিয়ে যেতে চাইছে।

মন্ত্রী আরও বলেন, ‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। তাদের ব্যাপারে বহুবার বৈঠক করেছি। তবে আজকের ঘটনা যেমন সবাইকে নাড়া দিয়েছে তখন কিন্তু এতটা নাড়া দেয়নি, বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মনে করা হয়েছে। আমাদের নজরে নাই বা আলাপ করিনি সে রকম না। কারণ জঙ্গি সংশ্লিষ্ঠতার কারণে একজন শিক্ষককে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। ট্রাস্টি বোর্ডের কমিটিও কিছুদিন স্থগিত রাখা হয়েছিল।

শিক্ষার্থীরা কার মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে তা খুঁজতে নজরদারির আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে পরিবারের সদস্যদের, সামাজিকভাবেও সচেতনতা গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি জঙ্গি হামলার বিষয়ে সচেতন ও করণীয় সম্পর্কে মাতামতের জন্য দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), ট্রাস্টি বোর্ডের সদস্যসহ শিক্ষক নেতাদের ডেকেছে সরকার। আগামী ১৭ জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে সরকার। আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা। 

আরও পড়ুন- 
পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার 

গুলশান হামলা: খায়রুল ও উজ্জ্বল ছিল ‘আহলে হাদিস’র অনুসারী 

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের