যশোরে ট্রেনেকাটা পড়ে গেটম্যান নিহত

যশোর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ০৭:৫১আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০৭:৫৩

ট্রেনে কাটা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শ্মশানঘাট এলাকায় ট্রেনেকাটা পড়ে মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক গেটম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে। তিনি নওয়াপাড়া রেল স্টেশনের অস্থায়ী কর্মচারী ছিলেন।
যশোর রেলওয়ে ফাঁড়ির এসআই ইদ্রিস আলী মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পা ফসকে রেল লাইনের ওপর পড়ে যায় মোরশেদুল। এসময় ট্রেনেকাটা পড়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর একটার দিকে মালবাহী একটি ট্রেন নওয়াপাড়ায় মালামাল খালাস করে দর্শনা হল্টের দিকে রওনা হয়। এ সময় রেললাইনের পাশ দিয়ে পাথরকুঁচির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোরশেদুল। হঠাৎ পা ফসকে তিনি রেল লাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই নিহত হন।
নওয়াপাড়া স্টেশন মাস্টার মহাসিন রেজা বলেন, মোরশেদুল প্রায় পাঁচ বছর ধরে রেলওয়েতে গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। তবে তার চাকরি অস্থায়ী ছিল।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম