জঙ্গি হামলা এবং হত্যা ও গুমসহ ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল বুধবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মাকর্সবাদী) জেলা শাখা।

মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) জেলা শাখার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।
বক্তারা ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ও তাদের বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ধর্মভিত্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ এবং ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা বন্ধেরও দাবি জানান।
/টিএন/
আরও পড়ুন:
জোড়া সন্ত্রাসী ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী








