ঝালকাঠিতে শতবছরের প্রাচীন লোকনাথ মন্দিরের পুরোহিত ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে কথিত আইএস’র উড়ো চিঠি দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরেছে। ফলে শহরের সকল মন্দিরে বাড়তি নজর রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী। হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় মন্দিরের দেয়াল ঘেঁষা বারান্দায় সাদা কাগজ দিয়ে পিন মারা এক উড়ো চিঠিটি পায় পুরোতিহের ছেলে। পরে তিনি সেটি খুলে দেখেন হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি মন্দিরের পুরোহিত ও কমিটির সদস্যরা তাৎক্ষণিক ঝালকাঠি পুলিশ সুপারকে জানান।
মন্দিরের পুরোহিত অমল কুমার ভট্রাচার্য জানান, প্রতিদিনের মতো ভোর ৬টায় তিনি মন্দিরে আসেন। পরে তার ছেলে দেবাশিষ ভট্রাচার্য মন্দির চত্বরের দেয়ালের সঙ্গে চিঠিটা দেখে তুলে হাতে নেয়। ইতিমধ্যে পুরোহিত অমল কুমার সহ পূজা দিতে আসা কয়েকজন চিঠি পড়ে আইএস কর্তৃক হুমকির বিষয়টি দেখতে পায়।
চিঠিতে আকাবাঁকা অক্ষরে লেখা হয়েছে ‘আমাদের পরিচয় তোদের জানা।আমরা চিঠি দিয়ে পুরোহিত হত্যা সংগঠন। নেক্সট টার্গেট তোরা। আগে তুই, পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবি না। আইএস সংগঠন।
বিষয়টি মন্দিরের সভাপতি নির্মলকান্তি দে তরনীসহ অন্যান্য সদস্যরা পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহাকে জানালে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন জানিয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন। বিকেলে থানা পুলিশের একটি দল মন্দির এলাকা পরিদর্শন করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভ্যতো সাহা জানান, এচিঠি পাওয়ার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন কিছুটা চিন্তিত হলেও পুলিশ সুপারের আশ্বাসের পর সবাই আস্বস্ত হয়েছে। তিনি পুরোহিতকে খুব ভোরে একা মন্দিরে না এসে সকাল ৮টার পর মন্দিরের কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছে।
/এসএনএইচ/








