সাতক্ষীরায় শিবির নেতা শীষ মোহাম্মদ জেরি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ০৫:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ০৫:১৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা থেকে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার শীষ মোহাম্মদ জেরিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আশাশুনি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯ টার দিকে বেউলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
আশাশুনি থানার ওসি গোলাম রহমান বাংলা ট্রিবিউনকে জানান, শীষ মোহাম্মদ জেরি শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। শীষ মোহাম্মদ জেরি বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার এবং বেউলা গ্রামের ইসহাক সরদারের ছেলে।
ওসি গোলাম রহমান জানান, শীষ মোহাম্মদ এলাকায় জামায়াত-শিবিরকে সংগঠিত করে আবারও নাশকতার পরিকল্পনা করছিলেন।
এদিকে শিবিরের এই দুর্ধর্ষ ক্যাডারকে আটক করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে জামায়াত-শিবির সাতক্ষীরাজুড়ে যে তাণ্ডব সৃষ্টি করে আশাশুনি এলাকায় তার নেতৃত্বে ছিলেন এই শীষ মোহাম্মদ জেরি। তার ভয়ে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত।
/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম