পাবনায় ৩ যুবক নিখোঁজ: জঙ্গি সম্পৃক্ততার তদন্ত করছে পুলিশ

পাবনা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৭:৪৮

পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনায় দীর্ঘদিন ধরে তিন যুবক নিখোঁজ রয়েছেন। তাদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এই তিন যুবকের জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে তদন্ত করছে পুলিশ। নিখোঁজ যুবকরা হলেন, জেলার আটঘরিয়া থানার নাগদহ গ্রামের ফজলুল হকের ছেলে লিখন হক (১৯), ঈশ্বরদী থানার পিয়ারখালী গ্রামের মনোয়ার হাসানের ছেলে সজীব শেখ (২৯) ও নজরুল ইসলামের ছেলে সুমন ইসলাম (২৫)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান জানান,তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। নিখোঁজ হওয়ার বিষয়ে কোনও কারণ জানা না গেলেও গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, নিখোঁজরা গুম হতে পারেন, নারী ঘটিত ব্যাপারেও নিখোঁজ থাকতে পারেন, আবার তাদের অপহরণও  করা হতে পারে। তারা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত হতে পারেন। আমরা সব বিষয় মাথায় নিয়েই তদন্ত করছি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফারুক আহমেদ জানান, নাগদহ গ্রামের ফজলুল হকের ছেলে লিখন হক ২০১৬ সালের ২০ মে থেকে নিখোঁজ রয়েছেন।  গত ১১ জুলাই লিখনের বাবা নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার ছেলে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ বলেন, পিয়ারখালী গ্রাম থেকে সজীব নামের এক যুবক ২০১৫ সালের ২৯ মার্চ এবং একই গ্রামের সুমন ২৭ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ২ যুবক সুমন ও সজীব এক বন্ধুর সঙ্গে তার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের