রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ অ্যাকাডেমির সুইপার কলোনিতে চোলাই মদপান করে ৫ জন মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুইপার কলোনির জওহরলাল (৬৫), বুধনি রাণী (৭০), অনিল (৫০), হেলাল (৫০) ও মাহাতাব উদ্দীন (৫০)।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে চোলাই মদ পান করে সুইপার কলোনিতে ৫ জন অসুস্থ হয়ে পড়েন। এরপর মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন বলেও জানান তিনি।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টারের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনিলের লাশ রামেক হাসপাতালের শবঘরে রাখা আছে। মাহাতাব উদ্দিনকে দাফন করা হয়েছে ও অন্যদের লাশ নিজ নিজ বাড়িতে রয়েছে।
আরও পড়ুন: ৭ বছর ধরে নিখোঁজ বগুড়ার মাদ্রাসা ছাত্র মাসুদ রানা
/এমও/








