উপবৃত্তির টাকা কম দেওয়ায় শিক্ষক অবরুদ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ২০:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:৪৭

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে গ্রামবাসী। মঙ্গলবার বিকালে সদর উপজেলার আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসী জানানমঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়। এ সময়ে কয়েকজন শিক্ষার্থী নির্ধারিত টাকার চেয়ে কম পাওয়ার অভিযোগ তোলে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভশুরু করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছান

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানানবিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিবা খাতুনকে টাকা দেওয়ার সময় ভুলক্রমে ২০০ টাকা কম চলে যায়। গ্রামের একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা আঞ্জুমান আরা জানানসবকিছু ঠিকমতই চলছিলো। বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিভাবকের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিদ্যালয়ে উপস্থিত হলে পরিস্থিত স্বাভাবিক হয়।

 আরও পড়তে পারেন: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা রোধে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম