ঠাকুরগাঁও সীমান্তে ৩০বিজিবির বিশেষ অভিযান, অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ২২:৪৫আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২২:৫০

ঠাকুরগাঁও গুলশানের হলি আর্টিজান রেষ্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ভয়াবহ জঙ্গি হামলা ও নাশকতায় জড়িতদের ধরতে ঠাকুরগাঁও সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে ৩০ বিজিবি। মঙ্গলবার ভোরে চালানো অভিযানে কাউকে গ্রেফতার করা না গেলেও একটি রিভলভার উদ্ধার করা হয়।
এ উপলক্ষে ৩০বিজিবির পক্ষ থেকে এক  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায়  বিজিবি’র বিশেষ টহল দল  হরিপুর উপজেলার মলানী সীমান্তে বেলডাংগী গ্রামে অভিযান চালিয়ে রাস্তার পার্শ্বে  খড়ের মাচার নিচে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশি রিভলবার ও ১ রাউন্ড  গুলি উদ্ধার করে।
সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক , সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, আরজে এফ ঠাকুরগাঁও জেলা সভাপতি জাকির মোস্তাফিজ মিলু প্রমুখ।
বিজিবি অধিনায়ক বলেন, তাদের কাছে খবর ছিল  হামলায় জড়িত জঙ্গিরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। সে কারণে এই অভিযান চালানো হয়। জঙ্গিদের ধরতে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন: চার মাসেও অগ্রগতি নেই তনু হত্যা মামলার

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম