তারেক রহমানের সাজা বাতিলের দাবি জামালপুর বিএনপির

জামালপুর প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ১৭:১৪আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:১৪

জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেওয়া সাজা বাতিলের দাবি জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির নেতারা।

মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে বৃহস্পতিবার হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন। নিম্ন আদালত তাকে খালাসের রায় দিয়েছিলেন।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এ দাবি জানান। দুপুরে নেতারা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। পরে গেটপাড় এলাকায় আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, ফিরোজ মিয়া,সজিব খান প্রমুখ।

বিএনপির নেতারা বলেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম