তারেক রহমানকে সাজা দেওয়ায় খুলনায় ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ১৮:০৬আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৮:০৬

খুলনা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুকের করা অর্থ পাচার মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর শান্তিধাম মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করে নেতারা।

মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে বৃহস্পতিবার হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন। নিম্ন আদালত তাকে খালাসের রায় দিয়েছিলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দনে- ছাত্রদল নেতা আব্দুল্লা হেল কাফি সখা, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. জাবির আলী, মিজানুর রহমান বাবু, জাবেদ বোরহান, কে এম বেলাল হোসেন, মোল্লা সোহেল, জুবায়ের আলম তোয়াজ, গোলাম মোস্তফা তুহিন, কে এম হেলাল হোসেন, মাসুম বিল্লাহ, আশিকুর রহমান অনিক, ইশতিয়াক আহমেদ ইশতি প্রমুখ।

সমাবেশে বক্তারা হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানান।

নেতারা বলেন, জিয়া পরিবারকে বিতর্কিত করতে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে মিথ্য মামলা সাজিয়ে এ রায় দেওয়া হয়েছে। এ দেশের ছাত্র সমাজ তারেক রহমানকে নিয়ে যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করবে।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম