সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

সিলেট প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ০৫:০৬আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৫:২২
image

সিলেটে কারারক্ষীদের সঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর অনুসারী নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। নিপুর মুক্তি নিয়ে কারাগারের সামনেই তারা সংঘাতে জড়িয়ে পড়ে কারারক্ষীদের সঙ্গে। এ সময় ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক মোটর সাইকেল। ছাত্রলীগ নেতা-কর্মীরা চলে যাওয়ার পর কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদের জিম্মায় নিপুকে মুক্তি দেওয়া  হয়।

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

কারা সূত্র জানায়, দুটি মামলায় কারাবন্দি নিপু বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পান। জামিননামা কারাগারে আসার পর সংশ্লিষ্টরা এটি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। নিপু মুক্তি পাচ্ছেন –এই সংবাদে তার অনুসারী শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা নিপুর মুক্তিলাভের আনন্দে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ৫টার দিকে তারা মোটর সাইকেল নিয়ে কারা ফটকের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদেরকে বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা অর্ধশতাধিক মোটর সাইকেল ভাঙচুর করে। সংঘর্ষে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে কতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, দেশের সার্বিক পরিস্থিতির কারণে কারাগার এলাকায় অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগ কর্মীরা মোটর সাইকেল নিয়ে কারাগারের গেইটের ভেতর ঢুকতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কিছু মোটর সাইকেল ভাঙচুর হলেও কোনও কারারক্ষী আহত হননি বলে জানান তিনি। নিপুর মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিধি অনুযায়ী নিপুকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ১৫ মে দুটি মামলায় ওয়ারেন্ট থাকায় ছাত্রলীগ নেতা নিপুকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। তার বিরুদ্ধে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ২০১৩ সালে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সমাবেশে হামলা এবং সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে হুমকি দানের অভিযোগ রয়েছে।

/এসএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি