চুয়াডাঙ্গায় দুটি গ্রামে চারশ’ চারা বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০০:১০আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০০:১৩

চুয়াডাঙ্গায় দুটি গ্রামে চারশ’ চারা বিতরণ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সদর উপজেলার গাড়াবাড়িয়া ও হানুরবাড়াদি গ্রামকে ‘প্রযুক্তি গ্রাম’ হিসেবে ঘোষণা করেছে। এই দুটি গ্রামে রোপন করার উদ্দেশ্যে বিতরণ করা হয়েছে চারশ তেঁতুল ও চালতা গাছের চারা। এ উপলক্ষে শনিবার বিকালে গ্রামের বাগান পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার প্রায় চারশ কৃষক উপস্থিত ছিলেন। কৃষকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের কৃষক আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক একেএম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।

আলোচনা পর্বের পর তালিকাভুক্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় চারশ তেঁতুল ও চালতা গাছের চারা। কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানস্থলের পাশে কৃষক আব্দুল লতিফের বাড়িতে ও রাস্তার পাশে বেশ কিছু তেঁতুল ও চালতা গাছের চারা রোপন করেন।

কৃষকরা জানান, গাড়াবাড়িয়া ও হানুরবাড়াদি গ্রামে তেতুল ও চালতা গাছের চারা দু’ একদিনের মধ্যে রোপন করা হবে। গাছগুলোর পরিচর্যা করবে গ্রামের কৃষকরাই। যাতে ভবিষ্যতে এই দুটি গ্রাম তেঁতুল ও চালতা গ্রাম হিসেবে পরিচিতি পেতে পারে।

/টিএন/আপ-এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম