সাতক্ষীরা সুন্দরবন থেকে ৬ জেলে অপহৃত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০৬:২৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৬:৩০

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলম বাহিনী।  ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কদমতলা বন অফিসের পাশে তুসখালীনদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মজিদ সরদারের ছেলে পলাশ সরদার (২৪), হাশেম জোমাদারের ছেলে জহির (২৭), আলমগীর ছেলে সবুজ (১৬), খলিল সরদারের ছেলে আলী হোসেন (১৮), মুজাম গাইনের ছেলে হাকিম গাইন (১৮) এবং একই গ্রামের রহমান গাজীর ছেলে রেজাউল গাজী (২৩)।

অপহরণ অপহৃত জেলেদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য ফজলুর রহমান জানান, সংশ্লিষ্ট বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরার সময় আলম বাহিনী জেলেদের অপহরণ করে। মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করলে জেলেদের মুক্তি দেওয়া হবে জানায়।
কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামল বাবু বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করেননি।
অপরদিকে একই বাহিনীকে মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে ফিরে এসেছেন ৪ জেলে। ফিরে আসা জেলেরা হলেন দক্ষিণ কদমতলা গ্রামের ফিরোজ গাজীর ছেলে মনিরুলগাজী (২১), মোছাদ গাজীর ছেলে শওকতগাজী (২৩), হাকিম মোল্যার ছেলে ফজরআলী (২৭) ও একই গ্রামের মনোন্দ্র নাথ মণ্ডলের ছেলে ভবতোষ মণ্ডল (২৫)।
ফিরে আসা জেলে মনিরুল জানায়, গত ১৬ জুলাই সুন্দরবনে কাঁকড়া ধরার সময় আলম বাহিনী তাদের অপহরণ করে। পরবর্তীতে পারিবারিক দেন দরবারে মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে জেলেরা ফিরে আসে।
ইউপি সদস্য ফজলুর রহমান জানান, সম্প্রতি সুন্দরবনে মজনু বাহিনী আত্মসমর্পণের পরে এই বাহিনী হতে দলছুট অংশ নতুন মাত্রায় বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে।  

মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মোস্তফা বলেন, আলম বাহিনীর সদস্যরা সাম্প্রতিক সময়ে একেবারে সুন্দরবন সংলগ্ন গ্রামের ধার থেকে জেলেদের অপহরণ করলেও বন বিভাগের কোনও তৎপরতা নেই।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম