অধ্যাপক ছদরুদ্দিন আহমদের মৃত্যুতে রাবি উপাচার্যের শোক

রাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৬:৫০আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:৫০

অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট ভাষা সংগ্রামী অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর (৮৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে পদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অধ্যাপক চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপাচার্য ও উপ-উপাচার্য।

গতকাল শনিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা রেখে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম