ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ০৫:১৭আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০৫:২১

আশুলিয়া আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ লতা আক্তার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মুনসুর আলম মাতববরসহ আটক নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের এস এ পরিবহনের সামনে থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি আশুলিয়া বসুন্ধরা এলাকার নাজমুল মৃধার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার এস এ পরিবহনের সামনে থেকে নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী চালিয়ে অর্ধশত পিছ ইয়াবা ও ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। থানায় নিয়ে আসার পর প্রাথমিক জিঙ্গাসাবাদে তিনি বলেন, আশুলিয়া বসুন্ধরা এলাকায় যুবলীগ নেতা মনসুর মাতব্বর তার মতো আরও বেশ কয়েকজন নারী ও যুবককে দিয়ে ওই এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।  পরে এ ঘটনায় রবিবার দুপুরে যুবলীগ নেতা ও আটককৃত নারীর নামে একটি মামলা দায়ের করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা মনসুর বেশ কিছুদিন যাবৎ কয়েকজন নারী ও যুবকদের দিয়ে বসুন্ধরা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ঘটনায় আটক নারী ও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও যুবলীগ নেতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

/এনএইচ/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক