কুমিল্লায় ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ১৮:৩৮আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৮:৩৮

আটক

কুমিল্লার কালিরবাজার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হত্যা মামলার আসামি মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি কুমিল্লা শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজুল ইসলাম ওরফে ফিরোজ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ও মাদক ব্যবসায়ী। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মাঈনুদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও তিনি ২০১২ সালের ১১ ডিসেম্বর সন্ধ্যায় সংঘটিত নগরীর চাঞ্চল্যকর ফিরোজ হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

জানা যায়, রবিবার গভীর রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও সহিদুল ইসলাম ফোর্স নিয়ে কালিরবাজার এলাকায় মাঈনুদ্দিনের মালিকানাধীন মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাঈনুদ্দিনের অফিসের চার্জার লাইটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে সোমবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম