শ্রীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৪:৪৪আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৪:৪৪

শ্রীপুরে ইঞ্জিন লাইনচ্যুত: উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।  বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনেই রয়েছে। ওই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এর কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনগুলো আশে-পাশের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করেছে। ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এর জন্য কয়েক ঘণ্টা সময় লাগবে।

কাওরাইদ স্টেশনের মাস্টার ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সঙ্গে সংযোগকারী ব্রিজের ওপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে। ইঞ্জিনের নীচে ঠেলা ট্রলি আটকে থাকতে দেখা গেছে। হয়তো রাস্তা পারাপারের সময় ওই ট্রলির সাথে সংঘর্ষের ফলে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

/জেবি/

আরও পড়তে পারেন : গঞ্জে অস্ত্রসহ আসামি গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক